Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে যুবকের আত্মহত্যা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে যুবকের আত্মহত্যা

লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ি গিয়ে বিষপানে আত্মহত্যা করেছে দুলু মিয়া (১৮) নামের এক যুবক। শনিবার (৯ ডিসেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এর আগে শুক্রবার রাতে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের উত্তর ধুবনী গ্রামের হাজীর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। দুলু মিয়া পেশায় টলিচালক ছিলেন।

   

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার আব্দুল আজিজের ছেলে দুলুর সঙ্গে প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা দুজনেই বিয়ে করতে চাইলে আপত্তি উঠে পরিবারের পক্ষ থেকে।

   

পরে শুক্রবার রাতে ওই তরুণীর বাড়িতে বিয়ের দাবিতে যায় দুলু মিয়া। এ সময় বাড়িতে প্রেমিকাকে না পেয়ে আত্মহত্যার চেষ্টায় বিষপান করে অসুস্থ হয়ে পড়েন তিনি।

   

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

   

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।