Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

বিয়ের একদিন পর মরিচ ক্ষেতে মিলল যুবকের গলাকাটা লাশ

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিয়ের একদিন পর মরিচ ক্ষেতে মিলল যুবকের গলাকাটা লাশ

পটুয়াখালীর মহিপুরে বিয়ের একদিন পরই ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওমর ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়।

 

গতকাল সোমবার কনের বাড়িতে বৌভাত শেষে নতুন বধূকে ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। রাতে ওমর ও তার স্ত্রী একসঙ্গে ঘুমায়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

 

ওমর আলীর স্ত্রী রুকাইয়া জানান, ভোররাতে আমরা দু’জনে একসঙ্গে ওজু করতে নামি। ওজু করা হলে আমাকে আমার স্বামী ঘরে পাঠিয়ে দেয়। এর আগেই আমার শ্বশুর মসজিদে নামাজে চলে যায়। আমি ঘরে আসার পর শুধু একটা বমির শব্দ শুনতে পাই। আমি আমার স্বামী হত্যাকারীর বিচার চাই।

 

ওমর আলীর বাবা শাহজাহান ফরাজী জানান, আমি ভোররাতে নামাজ পড়তে মসজিদে চলে যাই। তখন কেউ ঘুম থেকে উঠেনি। আমার ছেলে মসজিদে যায়নি। এই এলাকায় আমাদের কোনো শত্রুও নেই। কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে সেটা বলতে পারছি না। আমার ছেলের হত্যাকারীদের বিচার দাবি করছি।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।