Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বিয়েতে রাজি না হওয়ায় গার্লফ্রেন্ডকে ছুরিকাঘাতে হত্যা

admin • 02 Apr 2024, 12:37 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিয়েতে রাজি না হওয়ায় গার্লফ্রেন্ডকে ছুরিকাঘাতে হত্যা

গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ভারতের ব্যাঙ্গালুরুর এক ব্যক্তি। তাতে রাজি না হওয়ায় সেখানেই ছুরিকাঘাত করেন তাঁকে। পরে নিজে থানায় গিয়ে দোষ স্বীকার করেন। একের পর এক ছুরিকাঘাতের কারণে বাঁচানো যায়নি ওই নারীকে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শনিবার সন্ধ্যায় শহরের শালিনি গ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত ৩৫ বছর বয়সী গিরিশ একজন ক্যাবচালক বলে জানা যায়। তিনি ব্যাঙ্গালুরুর জয়ানগরের বাসিন্দা। নিহত নারীর নাম ফরিদা খাতুন (৪২), তিনি পশ্চিমবঙ্গের। কাজ করতেন একটি স্পা সেন্টারে। 

পুলিশ বলছে, ২০১১ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গিরিশ। বোনকে ভালো জায়গায় বিয়ে দিতেই ধর্মান্তরিত হয়েছিলেন তিনি। তবে পরে আর নাম পরিবর্তন করেননি। না করলেও, মেনে চলতেন ইসলামী কিছু নিয়মকানুন। ফরিদার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। 

গত ২৯ মার্চ ছিল গিরিশের জন্মদিন। একসাথে জন্মদিন পালন করতে ব্যাঙ্গালুরু আসেন তিনি। ফরিদার সঙ্গে আসে তাঁর সন্তানেরা। গত শনিবার ফরিদা ও তাঁর সন্তানদের নিয়ে শপিংয়ে বের হন গিরিশ। এরপর একসঙ্গে দুপুরের খাবার খান। পরে হোটেলে ফিরে আসেন।    

পরে সন্ধ্যায় শালিনি গ্রাউন্ডে ফরিদাকে বিয়ের প্রস্তাব দেন গিরিশ। কিন্তু ফরিদা রাজি হননি। রেগে গিয়ে কাছে থাকা ছুরি দিয়ে ছুরিকাঘাত করতে থাকেন। পরে নিজেই চলে যান জয়ানগর থানায়। দোষ স্বীকার করার পর তাঁর বিরুদ্ধে মামলা হয়।  

পুলিশ বলছে, ১০ বছর ধরেই দুজনের মধ্যে সম্পর্ক ছিল। আগেও বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব দেওয়ার পর রাজি হননি ফরিদা। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই তর্ক হতো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।