Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জাতীয়

বিমানের বলাকা’য় ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র প্রদর্শনী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিমানের বলাকা’য় ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্র প্রদর্শনী

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রদর্শনীর আয়োজন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

( ১৪ নভেম্বর) মঙ্গলবার বিমানের প্রধান কার্যালয় বলাকায় চলচ্চিত্রটির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রটির প্রযোজক লিটন হায়দার। ছাড়াও উপস্থিত ছিলেন বিমানের পরিচালকবৃন্দ, উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং বিমান কেন্দ্রিক বিভিন্ন ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পি আহমেদ রুবেল। বেগম ফজিলাতুন্নেছা মুজিব (রেণু) চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।

চলচ্চিত্রটির অসাধারণ নির্মাণশৈলী ও চরিত্রগুলোর অনবদ্য অভিনয় অতীত ইতিহাসকে দর্শকদেরকে সামনে জীবন্ত করে তোলে। বঙ্গবন্ধুর রাজনৈতিক ও ব্যক্তিজীবনের নানান বিষয় ও পঞ্চাশের দশকের নানান ঘটনাপ্রবাহ অসাধারণ দক্ষতায় চলচ্চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে।

ইতোমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক চলচ্চিত্রটি প্রদর্শনীর ব্যবস্থা গৃহীত হয়েছে। এটি ছিলো বর্ণিত চলচ্চিত্রের ৩১৭তম প্রদর্শনী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।