Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
বিনোদন

বিভেদ ভুলে এক হলেন হিরো আলম-রিয়ামনি

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
বিভেদ ভুলে এক হলেন হিরো আলম-রিয়ামনি

ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আত্মহত্যা চেষ্টার আগে তার তৃতীয় স্ত্রী রিয়ামনির নামে মামলা করেছিলেন হিরো আলম।

 

তবে সব বিভেদ ভুলে এক হলেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়ামনি। মঙ্গলবার (১ জুলাই) নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন রিয়ামনি। যেখানে তিনি একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে হিরো আলমের সঙ্গে দেখা যায়।

 

হাতে ছিল একটি স্ট্যাম্প। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আতিকুর রহমান খান। রিয়ামনির পোস্টে মন্তব্য করছেন তার অনুরাগীরা। একজন লিখেছেন, ‘অভিনন্দন তোমাদের।

 

নতুন করে আবার জীবন শুরু করো।’ অপর একজন মন্তব্য করেছেন ‘দাম্পত্য জীবনের জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা রইল।’ কেউ কেউ অবশ্য কটাক্ষ করতেও ভোলেননি। মন্তব্য করে বলেছেন, ‘আবার নতুন কোন ফন্দি পাতার চেষ্টা করছো না তো!’

 

রিয়ামনির শেয়ার করা পোস্ট নিজের টাইমলাইনেও শেয়ার করেছেন হিরো আলম।

 

এর আগে, গত শুক্রবার বগুড়ার ধুনট উপজেলায় ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন তার বন্ধু।

এ ঘটনায় তার স্ত্রী রিয়ামনি বগুড়ায় ছুটে যান। তাকে সেখান থেকে ঢাকায় নিয়ে আসেন। আত্মহত্যার চেষ্টার ঘটনার পর হিরো আলম ও রিয়া মনির দূরত্ব কমে আসে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।