Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে:আজহারী

admin • 23 May 2025, 07:57 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে:আজহারী

দেশের রাজনৈতিক অঙ্গণে বৃহস্পতিবার (২২ মে) সারাদিনজুড়ে ছিল চাপা উত্তেজনা। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। সারাদিন ব্যাপী ফেসবুকে সরব ছিলেন রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ।

 

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ প্রত্যেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মত তুলে ধরেন। এবার সে তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

 

ফেসবুক পোস্টে আজহারী বিভাজনের মাধ্যমে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে বলে সতর্ক করেছেন। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

 

আজহারী বলেন, ‘জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটি জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে। ভুলে গেলে চলবে না-স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। শান্ত হোন, ঐক্যবদ্ধ থাকুন।’

এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।

 

জানা যায়, বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং চলমান আন্দোলনের প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূস তার দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা অনুভব করছেন। ফলে তিনি তার পদত্যাগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।