Thursday, 29 October 2026
শিরোনাম
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি
এক্সক্লসিভ

বিবিসি বাংলার এ কেমন হাসিনা প্রীতি !

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিবিসি বাংলার এ কেমন হাসিনা প্রীতি !

জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী সরকারের পতনের পর এই অডিও বের করে আনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বুধবার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। সেই প্রতিবেদন ভাষান্তর করে প্রকাশ করে বিবিসি বাংলা। তবে সংবাদমাধ্যমটির দুই প্লাটফর্মে ভাষার ব্যবহারে দেখা গেছে আকাশ পাতাল তফাৎ। 

বিবিসি তাদের শিরোনামে লিখে ‘ফাঁস হওয়া অডিও থেকে জানা যায়, প্রাক্তন বাংলাদেশি নেতাই প্রাণঘাতী দমন-পীড়নের অনুমোদন দিয়েছিলেন’ অন্যদিকে বিবিসি বাংলার শিরোনাম করা হয় ‘বিবিসির অনুসন্ধানে ৫ই অগাস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে চিত্র উঠে এসেছে’। 

 

বিবিসির ইংরেজি মাধ্যমের শিরোনামে হাসিনার হত্যাকাণ্ডের নির্দেশনা দেওয়ার কথা স্পষ্ট ‍উঠে আসে। অন্যদিকে বিবিসি বাংলার শিরোনামে হত্যাকাণ্ডে শেখ হাসিনার দায় সম্পূর্ণ আড়াল করা হয়। 

 

এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অনেকে। তারা বলছেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বাংলা সংস্করণে এখনো ফ্যাসিস্টের দোসররা বসে আছে। অনেকে আবার এটাকে সাংবাদিকতার নীতি নৈতিকতা পরিপন্থী ক্লিকবেইট আচরণ বলে আখ্যায়িত করছেন।

 

গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি বিবিসির অবহেলা!

 

যাত্রাবাড়ী গণহত্যা ও জুলাই গণঅভ্যুত্থানে হাসিনার সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিবিসি। আর এতে সংবাদমাধ্যমটির গুরুতর অসচেতনতা দেখা যায়।

 

প্রকাশিত প্রতিবেদনে বিবিসি ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে ৫২ জন নিহত হয়েছে বলে উল্লেখ করে। অন্যদিকে এই দিন অন্তত ৪৪ জন পুলিশ কর্মকর্তা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে উল্লেখ করে বিবিসি। সংবাদ মাধ্যমটি লিখে এই গণঅভ্যুত্থানে অন্তত ১ হাজার ৪০০ জন প্রাণ হারান। বিবিসির ভাষা ব্যবহার দেখে মনে হচ্ছে সাধারণ মানুষ কোনো প্রাকৃতিক দুর্যোগ বা অসুস্থতা জনিত কারণে মারা গেছেন। অন্যদিকে পুলিশকে হত্যা করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।