Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
শিক্ষা সারা দেশ

বিনা টিকিটে ট্রেনে উঠতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবরোধ, দেরিতে ছাড়লো সোনার বাংলা

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
বিনা টিকিটে ট্রেনে উঠতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অবরোধ, দেরিতে ছাড়লো সোনার বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিনা টিকিটে ট্রেনে উঠতে চায়। কিন্তু কর্তৃপক্ষ বাধা দেওয়ায় সোনার বাংলা ট্রেন আটকে দেয় তারা। যার কারণে ১৫ মিনিট দেরিতে ছেড়ে গেছে সোনার বাংলা এক্সপ্রেস। বুধবার (১৭ মে) বিকেলে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

 

পরে দুইজন এক টিকিটে গন্তব্যে যেতে পারবে মর্মে অবরোধ থেকে সরে আসে শিক্ষার্থীরা। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী বিনা টিকেটে ট্রেনে উঠতে চাইলে তাদের বাধা দেওয়া হয়।

 

পরে তারা সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনের সামনে বসে অবরোধ করে। প্রায় ১৫ মিনিট পর্যন্ত প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে। পরে স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ থাকায় তাদের ৮০০ টাকার ইএফটি টিকিট দিয়ে ট্রেনে তুলে দিলে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

 

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম  জানান, ভর্তিইচ্ছু শিক্ষার্থীরা বিনা টিকিটে ট্রেন ভ্রমন করতে চায়। নিয়ম অনুযায়ী এটা অসম্ভব। তাই আমরা তাদেরকে বুঝিয়ে এক টিকিটে দুইজন করে ভ্রমনের অনুমতি দিয়েছি। যার কারণে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ১৫ মিনিট দেরিতে ছেড়ে গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।