Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

বিনামূল্যে দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিনামূল্যে দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা দিলো সেনাবাহিনী

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের কুমিল্লার এরিয়ার ব্যবস্থাপনায় প্রায় দেড় হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

 

সোমবার (২৮ জুলাই) কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় দ্যা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স প্রাঙ্গণে এ বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

 

এই ক্যাম্পে কুমিল্লা সেনানিবাস থেকে আগত মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, শিশু রোগ, অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার ও প্যারামেডিকসরা অংশ নেন। তারা সমন্বিতভাবে রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রদান করেন।

 

পুরুষ, নারী ও শিশুসহ প্রায় দেড় হাজার স্থানীয় বাসিন্দা এই সেবার সুযোগ গ্রহণ করেন। ক্যাম্পে বিনামূল্যে ওষুধ বিতরণ ছাড়াও একটি অস্থায়ী ফিল্ড অপারেশন থিয়েটার স্থাপন করা হয়। যেখানে প্রয়োজনীয় মাইনর অপারেশন সম্পন্ন করা হয়।

 

এ উদ্যোগের মাধ্যমে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ। তারা ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।