Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বিদ্যুতের প্রি-পেইড গ্রাহকদের সুখবর দিল সরকার

admin • 03 Jun 2026, 08:48 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিদ্যুতের প্রি-পেইড গ্রাহকদের সুখবর দিল সরকার

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের দাবি ও অসন্তোষের মুখে অবশেষে স্বস্তির খবর দিল সরকার। বিদ্যুতের প্রি-পেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন, জনদুর্ভোগ লাঘবে প্রি-পেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রি-পেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রি-পেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের বিদ্যুৎ বিলের খরচ যেমন কমবে, তেমনি বিলিং প্রক্রিয়ায় আসবে স্বচ্ছতা বলে মনে করা হয়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের জন্য এটি স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।