Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘ককটেল মুরাদ’ গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিদেশি পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ‘ককটেল মুরাদ’ গ্রেপ্তার

যৌথ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ‘ককটেল মুরাদকে’ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২১ জুলাই) র‌্যাব-৫ এর রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে একই দিন ভোররাতের দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টের বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় যৌথ অভিযানে ককটেল মুরাদকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তার মুরাদ রাজশাহী মহানগরীর নবাবজান শেকের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ অন্তত ৬টি মামলা রয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-৫ এর রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক শীর্ষ এই সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরাধ দমনে র‌্যাব কঠোর অবস্থানে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।