বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক মহান বিজয় দিবস আন্তকোট ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩ এর আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর( শনিবার) সন্ধ্যায় উপজেলার বাটিকামারা ডাক্তার বাড়ীস্থ আন্তকোট ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও কুমারখালী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি সভাপতি সুজয় চাকী ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমারখালী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি সাধারন সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ আলী বিশ্বাস, খোকসা হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থপনা পরিচালক আবুল কালাম।
উক্ত আন্তকোট ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলায় খোকসা হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার জয় লাভ করে ।
আন্তকোট ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ,ফ্যামিলি কেয়ার হাসপাতালের ফিজিওথেরাপিষ্ট সোহেল রানা, ও ডাঃ সোহানুর রহমান সোহান প্রমুখ ।
১৬ ডিসেম্বর( শনিবার) সকালে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধুর মুর্যাল চত্বরে পুস্পমাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধাদের গণকবরে পুষ্পামাল্য অর্পণ পরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ফ্যামিলি কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী সহ সকল কর্মকর্তা / কর্মচারীগণ উপস্থিত ছিলেন





