মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজের বিপরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
শনিবার (১৬ ডিসেম্বর) সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত তুষারের নেতৃত্বে ও সাধারন সম্পাদক মানব চাকীর পরিচালনায় সংগঠনটির নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে কুষ্টিয়া সরকারি কলেজের বিপরীতে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি প্রদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি আশিক রায়হান উচ্ছল, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক মোমিন ও স্বপন হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রীতম মজুমদার, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস খান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, সাবেক সহ সভাপতি এস. কে সজীব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সিদ্দিকী মানিক, কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মহিবুল হাসান পরশ, সাংগঠনিক সম্পাদক আসির আহমেদ লিখন, উপ তথ্য ও গবেষণা সম্পাদক অন্তর শিকদার, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক শাহীন শেখ, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মীর্জা আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শোয়াইব মোহাম্মদ শাওন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাকিল আহমেদ জালাল, সবুজ আহমেদ, মমিনুল হক মিলন, সানোয়ার ইসলাম কচি, তনয় বিশ্বাস সহ প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পূর্ব মুহুর্তে সাধারণ সম্পাদক মানব চাকীর শ্লোগানে পুরো ইউনিট উজ্জীবিত হয় এবং সভাপতি ইয়াসির আরাফাত তুষারের নেতৃত্বে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর আগামী ১৮ ই ডিসেম্বর জাতীয় নির্বাচন নিয়ে প্রতীক বরাদ্দ উপল্লক্ষ্য বিকাল ৩ টা র্যালীতে সকল ইউনিটের নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।





