Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
বিনোদন

বিচ্ছেদের ৯ বছর পর আবারও বিয়ে করলেন সুজানা

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
বিচ্ছেদের ৯ বছর পর আবারও বিয়ে করলেন সুজানা

অনেকদিন ধরেই অভিনয়ে অনিয়মিত মডেল-অভিনেত্রী সুজানা জাফর। বিশেষ করে ২০১৫ সালে জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকেই টিভি নাটকে তাঁর উপস্থিতি কমতে থাকে। শেষদিকে এসে একেবারেই হারিয়ে যান তিনি। বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। কারণ বাংলাদেশের পাশাপাশি আরব আমিরাতেরও নাগরিক তিনি।

এবার সুসংবাদ দিয়ে আবারও শিরোনাম হলেন সুজানা। চুপিসারে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। পাত্রের নাম জায়াদ সাইফ। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’।

ওই ভিডিওতে এক ঝলক সুজানার স্বামীকেও দেখা গেছে। মন্তব্যর ঘরে অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের উত্তরও দিয়েছেন সুজানা।

 

তবে অভিনেত্রী স্বামীর পরিচয় বিস্তারিত জানা যায়নি। ভিডিও থেকে ধারণা করা যাচ্ছে, জায়াদ দুবাইয়ের শেখ। এ প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

 

প্রসঙ্গত, ২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেছিলেন সুজানা। প্রথম বিয়ে টিকেছিল মাত্র চার মাস। এরপর জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের আগস্টে তাঁরা বিয়ে করেন। চার বছর প্রেমের পর সংসার শুরুর মাস তিনেকের মাথায় তাঁদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। আট মাসের মাথায় এই দম্পতি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।