Friday, 6 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম
জেলার খবর

বিএনপি শুধু যুক্তরাষ্ট্রের উপর ভর করে আছে:রেলমন্ত্রী

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিএনপি শুধু যুক্তরাষ্ট্রের উপর ভর করে আছে:রেলমন্ত্রী

বিএনপি শুধু যুক্তরাষ্ট্রের উপর ভর করে আছে বলে মন্ত্রব্য করেছেন পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন।

রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের টেপ্রীগঞ্জ বাজার হাইস্কুল মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, বিএনপি ভোটে অংশ গ্রহন করেনি। তারা কিভাবে ক্ষমতায় যেতে চায়? ক্ষমতার লোভে তারা এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। স্থানিয় সরকার নির্বাচনগুলোতে বিএনপি ভোটে অংশ গ্রহন করেনি। কিন্তু তাদের দলের সিদ্ধান্ত অমান্য করে স্থানিয় নেতার ভোটে অংশ গ্রহন করেছিল। সুষ্ঠু নির্বাচন হওয়ার কারণে তাদের অনেকে চেয়ারম্যান ও মেয়র নির্বাচিত হয়েছে। বিএনপি শুধু যুক্তরাস্ট্রের উপর ভর করে আছে, যে তারা তাদের ক্ষমতায় বসিয়ে দেয়। এটা তাদের দিবা স্বপ্ন। এটা কোন দিন হবে না। যে আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছে এখন তারা দেশের শান্তি চায়না।

মন্ত্রী আরো বলেন, নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান। একই সাথে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে গ্রামের মহিলাদের নৌকা মার্কায় বিপুল সংখ্যক ভোট প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার আহবান জানান তিনি।

পরে মন্ত্রী সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সুবিধা ভোগকারী সকলকে তাদের সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করতে ভোটাধিকার প্রয়োগের আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, সিনিয়র সহ সভাপতি ও টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রহমান সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আ স ম নুরুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম, দেবীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি প্রভাষক নির্মল কুমার শর্মাসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও ভোটারেরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।