Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান আটক

বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

প্রত্যক্ষদর্শী একজন জানান, উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানের সামনে থেকে মঈন খানকে জোরপূর্বক আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

 

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে আজ সারাদেশে ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি বিএনপির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সব কারাবন্দির মুক্তি, সব মামলা প্রত্যাহার ও সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনসহ ১ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপি এই কালো পতাকা মিছিল আয়োজন করেছিল।

 

উল্লেখ্য, রাজধানী ঢাকায় আরও সাতটি জায়গায় এই ‘কালো পতাকা’ মিছিল করার কথা রয়েছে দলটির। একই দাবিতে আজ গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে কালো পতাকা মিছিল করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।