Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ

admin • 26 Oct 2023, 07:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ

যশোরের অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমানের বাড়িতে দুইটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার একতারপুর গ্রামে বিএনপি নেতা ফারাজী মতিয়ার রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

   

ভুক্তভোগী বিএনপি নেতা জানান, ঘটনার রাতে আমি বাড়িতে ছিলাম না। কে বা কারা তার বাড়ির জানালা ও দেওয়ালে পরপর দুইটি বোমার বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে বাড়ির লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। বিষয়টি অভয়নগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বোমা হামলার ঘটনায় কেউ হতাহত হননি।

   

অপরদিকে গত শুক্রবার গভীর রাতে বিএনপির যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশির বাড়িতেও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

   

এক সপ্তাহে পরপর বিএনপির দুই নেতার বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন বলে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব জানান।

 

অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।