Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
জাতীয়

বিএনপি-জামায়াতের ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বিএনপি-জামায়াতের ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ডাকা অষ্টম দফায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

 

আজ বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টায় শুরু হয়ে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশজুড়ে টানা ২৪ ঘণ্টা চলবে এই সর্বাত্মক অবরোধ।

 

দেশব্যাপী এই সর্বাত্মক অবরোধের আওতায় থাকবে রাজপথ, রেলপথ ও নৌপথ। আর ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হতেই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে ১২ ঘণ্টা হরতাল পালন করবে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সরকারবিরোধী দলগুলো।

 

সপ্তম দফা অবরোধের শেষ দিন সোমবার (২৭ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে নতুন এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইসঙ্গে দুই কর্মসূচি ঘোষণা করে তিনি জানান, বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার অবরোধ এবং বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল কর্মসূচি পালন করা হবে। পরে একই কর্মসূচির ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অবরোধ শুরুর আগে মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজার এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনকে মেরে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগ।

যদিও হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিএনপির কিছু নেতাকর্মী বুধবারের (২৯ নভেম্বর) কর্মসূচির সমর্থনে মগবাজার ওয়ারলেস এলাকায় মিছিলের জন্য জড়ো হচ্ছিলো।

খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে, তারা দৌড় দিয়ে পালিয়ে যায়। তখন স্থানীয় জনগন খোকন নামে একজনকে আটক করে। বর্তমানে সে হাতিরঝিল থানায় আছে।

ওদিকে টানা অবরোধ-হরতালের আগে দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।