Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

বিএনপি-জামায়াতের শেকড় উপড়ে ফেলতে হবে : রাজ্জাক

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
বিএনপি-জামায়াতের শেকড় উপড়ে ফেলতে হবে : রাজ্জাক

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি-জামায়াতকে উৎখাত করতে আবারও বঙ্গবন্ধুর মতো নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে। তাহলে তাদের শেকড় উপড়ে ফেলা যাবে।

 

রোববার রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত জরুরি বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি-জামায়াতকে উৎখাত করার জন্য প্রস্তুতি নিতে হবে। সেপ্টেম্বরে তাদের মোকাবিলা করা হবে, উপড়ে ফেলা হবে। এজন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নতুন করে সংগ্রাম গড়ে তুলতে হবে।

 

সরকারের টানা তিন মেয়াদের উন্নয়নের চিত্র তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, অর্থনীতির সব ক্ষেত্রে, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, আইসিটি সব খাতেই অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিশ্বজুড়েই এই উন্নয়ন স্বীকৃতি পেয়েছে। কিন্তু এই পরিবর্তনকে একটি শ্রেণি হত্যা, আগুন ও ধ্বংসাত্মক কাজের মাধ্যমে ধ্বংস করে দিতে চাইছে। তারা সেপ্টেম্বরে নতুন করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছে। বিএনপি-জামায়াত যাতে দেশে কোন অরাজকতা সৃষ্টি করতে না পারে এজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

 

তিনি বলেন, বিএনপির সেই শক্তি নেই যে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে। আগামী জনসমাবেশে এমন আওয়াজ তোলা হবে, বিএনপির নাম কবরে প্রবেশ করবে।

 

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

 

বর্ধিত সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার কবির, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল, ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।