Thursday, 29 October 2026
শিরোনাম
ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা
এক্সক্লসিভ

বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়: মির্জা আব্বাস

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়: মির্জা আব্বাস

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, লম্বা লম্বা কথা বলা ও সুকৌশলে চাঁদা নেয়া (ওরা বলে হাদিয়া) ছাড়া তাদের আর কোনো কাজ নেই।

 

দেশের বড় বড় গ্রুপ থেকে চাঁদা নিয়েছে। দলটি একেক সময় একেকজনের কাছে ভর করেন। এখন বিএনপিই একমাত্র তাদের মাথাব্যথার কারণ। বিএনপিকে শেষ করতে পারলে তারা রাজত্ব করতে পারবে।

 

আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

মির্জা আব্বাস বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন হুমকির মুখে বলে মনে হচ্ছে। তারা তাকে সহ্য করতে পারে না। তার সুযোগ্য নেতৃত্বেই দেশকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখতে হবে বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়।

 

তিনি আরও বলেন, জামায়াত, চরমোনাই ও এনসিপির কারও কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। যেকোনো ঘটনার চুলচেরা বিশ্লেষণ করতে জনগণের প্রতি আহ্বান জানাই। বিএনপিকে অযথা কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলে, তা যাচাই করাও জরুরি।

 

এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির কাঁধে ভর করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা দলে ভেড়ার চেষ্টা করছে। এ বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।