Thursday, 3 September 2026
শিরোনাম
রাজনীতি

বিএনপির গুগলিতে বোল্ড আউট আওয়ামী লীগ : ফখরুল

admin • 31 Jul 2023, 09:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বিএনপির গুগলিতে বোল্ড আউট আওয়ামী লীগ : ফখরুল

বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড আউট হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে ব্ল্যাকমেইলার বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির প্রতিবাদ সমাবেশে দেয়া বক্তৃতায় এসব বলেন ফখরুল। এসময় তিনি আরও বলেন, জনগণের সাথে যাদের সম্পর্ক নাই তারাই এসব নাটক করে।

অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, সরকার এতটাই দুর্বল যে, টাকা দিয়ে বিদেশ থেকে লোক ভাড়া করে এনে তাদের বলাতে হচ্ছে কেয়ারটেকার চাই না। যাদের নিয়ে আসা হয়েছে তাদেরকে কেউ চেনে না।

তিনি বলেন, মানুষকে আর বোকা বানানো যাবে না। এবার আর মানুষকে বোকা বানানো যাবে না। জেলে বিএনপি নেতাদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। এসব বন্ধের আহ্বানও জানান তিনি। অতীতে অন্যায় অবিচার করায় প্রশাসনের অনেকেই ভয় পাচ্ছে কিন্তু বিএনপি শান্তিপূর্ণভাবে দাবি আদায় করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।