Saturday, 24 October 2026
শিরোনাম
কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত
রাজনীতি

বিএনপির কালো পতাকা মিছিল শুরু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বিএনপির কালো পতাকা মিছিল শুরু

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল শুরু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকাল চারটার দিকে শুরু হয় এই কালো পতাকা মিছিল।

নয়াপল্টন থেকে শুরু হয়ে মিছিলটি দয়াগঞ্জে শেষ হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই মিছিলের উদ্বোধন করেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে দলটির এই নেতা বলেন, সরকারের পতন না হলে আমরা কেউ ঘরে ফিরে যাবো না। আপনারা রাজপথে থাকবেন তো? রাজপথে থেকেই একদফা দাবি আদায় করতে হবে।

এর আগে কালো পতাকা মিছিলে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলটির নেতা-কর্মীরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।