Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর সারা দেশ

বাসার ছাদে ককটেল নিয়ে খেলছিল শিশু, কেয়ারটেকার হাতে নিতেই বিস্ফোরণ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
বাসার ছাদে ককটেল নিয়ে খেলছিল শিশু, কেয়ারটেকার হাতে নিতেই বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি বাসার ছাদে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আঞ্জুমান ফেরদৌস (৩৫) নামে ওই বাসার কেয়ারটেকার আহত হয়েছেন। তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

সোমবার (১২ মে) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারের পাশের একটি গলির বাসার ছাদে এই ঘটনা ঘটে।

আহত আঞ্জুমান ও বাসার মালিকের স্ত্রী জানান, বিকেলে বাসাটির ৭ম তলার ছাদে এক ভাড়াটিয়ার বাচ্চা খেলার সময় ক্রিকেট বল সদৃশ্য একটি বস্তু খুজে পায়।  শিশুটির হাত থেকে নিয়ে দেখছিল আঞ্জুমান। এসময় হঠাৎ বিস্ফোরণে তার বাম হাত ও পেটে আঘাত লাগে। প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান জানান, সন্ধ্যায় আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাত ও পেটে যখম রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।