Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ আজ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ আজ

কারাবন্দি আলেমদের মুক্তি, হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষাব্যবস্থায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম। শুক্রবার (৮ ডিসেম্বর) বাদজুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদরাসা মিলনায়তনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক সভায় নেতারা এ সিদ্ধান্ত নেন।

সভায় বলা হয়, দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হকসহ অনেক আলেমকে কারাবন্দী করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন, সে ক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে।

সভায় আলেমদের সঙ্গে হয়রানিমূলক আচরণ অতিসত্ত্বর বন্ধ করা, কারাবন্দী আলেমদের মুক্তি এবং ২০১৩ সাল থেকে এ পর্যন্ত হেফাজত নেতাদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সংগঠনের নায়েবে আমির মাওলানা বাহাউদ্দীন জাকারিয়ার সভায় সভাপতিত্ব করেন।

সভায় কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক, মুহিউদ্দিন রাব্বানী, আবদুর রব ইউসুফী, নাজমুল হাসান কাসেমী, জুনাইদ আল হাবিব, মনজুরুল ইসলাম আফেন্দী, আজিজুল হক ইসলামাবাদী, ফজলুল করিম কাসেমী, মনির হোসাইন কাসেমী, আতাউল্লাহ আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।