Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

বাবা হতে চলেছেন নোবেল? কারাগারে বিয়ের পর পেলেন জামিন

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বাবা হতে চলেছেন নোবেল? কারাগারে বিয়ের পর পেলেন জামিন

ধর্ষণ ও মারধরের মামলায় গ্রেপ্তারের পর কারাগারে বসেই মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে বিয়ে করেছিলেন আলোচিত গায়ক মঈনুল আহসান নোবেল। সেই বিয়ের পাঁচ দিনের মাথায় জামিন পেলেন তিনি। মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব শুনানি শেষে এই আদেশ দেন।

তবে জামিনের খবরের চেয়েও বেশি আলোচনায় এখন একটাই তথ্য বাবা হতে চলেছেন নোবেল। আদালতে প্রিয়ার উপস্থিতি, হাসিমুখে একসঙ্গে দাঁড়িয়ে থাকা, আর পরে আইনজীবীদের মাধ্যমে প্রকাশ—তাদের সংসারে শিগগিরই আসছে নতুন অতিথি।

আজ আদালত চত্বরে যেন দৃশ্যপটই বদলে গিয়েছিল। কড়া নিরাপত্তায় হাজির হন নোবেল। কিছুক্ষণ পর আসেন প্রিয়াও। কাঠগড়ায় গিয়ে স্বামীর সঙ্গে কিছুক্ষণ কথোপকথন। এরপর বিচারক প্রিয়াকে প্রশ্ন করেন, “জামিনে কোনো আপত্তি আছে?” সোজাসাপটা উত্তর, “না”।

উভয়পক্ষের আইনজীবীরাও জানান, এটি মূলত ভুল বোঝাবুঝি ছিল। এখন সব কিছু মীমাংসা হয়ে গেছে। এরপর বিচারক জামিনের আদেশ দেন।

নোবেলকে গারদে নেওয়ার সময়ও প্রিয়ার হাত ধরে ছিলেন তিনি। এমনকি আদালতের লিফটে ওঠার সময়ও ছিলেন একসঙ্গে। পুরো সময়টায় দুজনের চোখেমুখে ছিল আশ্বাস আর নতুন শুরুর ছাপ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।