Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
জেলার খবর

বাবা মাকে ভরণপোষণ না দেয়ায় কারাগারে ছেলে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বাবা মাকে ভরণপোষণ না দেয়ায় কারাগারে ছেলে

জামালপুরের মেলান্দহে বৃদ্ধা বাবা মাকে ভরণ-পোষণ না দেওয়ার মামলায় গ্রেফতার এক ছেলেকে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে মেলান্দহ থানা থেকে জামালপুর আদালতে নেওয়া হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে বুধবার দিবাগত রাতে তাকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের চর রুহিলী এলাকা থেকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা পুলিশ। অভিযুক্ত মোঃ হাবিব সেক (২৫) ওই এলাকার মোঃ তোফাজ্জল হোসেনের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়েছে, মোঃ তোফাজ্জল (৫০) ও তার স্ত্রী মোছাঃ হাজেরা বেগম (৪৮) তাদের ভরণ-পোষণের খরচ দেয় না ছেলে হাবিব এর ফলে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ নিয়ে ছেলেকে বলতে গেলে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে বাবাকে মারধর করে।

ভুক্তভোগী বাবা তোফাজ্জল বলেন, আমার ছেলে আমার জায়গা জমি ও অর্থ সম্পদ ভোগ করে আসলেও আমাদের কোন প্রকার ভরন পোষন করে না ও চিকিৎসা খরচ দেয় না এবং আমাদের কোন খোঁজ খবরও রাখে না। বর্তমানে বৃদ্ধ বয়সে আমি ও আমার স্ত্রী খুবই কষ্টে জীবনযাপন করিতেছি। বুধবার রাতে ছেলেকে ভরন পোষনের খরচ দেওয়ার বিষয়ে বললে সে আমার ও আমার স্ত্রীর কোন প্রকারের ভরন পোষন করবে না বলে জানায়। এবং বাড়ী হতে বাহির করিয়া দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে আমার প্রতি উত্তেজিত হয়ে ঘরের টিনের বেড়া ভাংচুর করে। এসময় বাধা প্রদান করলে আমাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরে আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে রক্ষা করে। পরে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা গ্রহন করে। থানায় মামলা দায়ের করি।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজু আহাম্মাদ বলেন, বৃদ্ধ মা-বাবার এই ঘটনা শুনার সাথে সাথে তাদের ছেলের বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা নেওয়া হয়। পিতামাতাকে ভরনপোষণ না দিলে তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।