Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বাফুফে ভবনে উৎসবের আমেজ, ঘরে ফিরলো বাঘিনীরা

admin • 31 Oct 2024, 07:23 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাফুফে ভবনে উৎসবের আমেজ, ঘরে ফিরলো বাঘিনীরা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ছাদখোলা বাসে বাফুফে ভবনে এসেছে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের বরণে ফেডারেশনের আশেপাশের এলাকায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাঘিনীদের বহনকারী ছাদখোলা বাসে বাফুফে ভবনে প্রবেশ করে। এরপর ভিড় ও নিরাপত্তা বলয়ের ভেতর দিয়ে ফুটবলাররা প্রবেশ করেন ভবনে। 

এর আগে বিকেল ৫টা ২০ মিনিটে ফেডারেশন ভবনে হাজির হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি সাফ চ্যাম্পিয়নদের বরণের জন্য এখানে উপস্থিত হন।

রাজপথের ৪ ঘণ্টার অধিক সময়ের লম্বা ভ্রমণ শেষে নিজেদের চিরচেনা ঠিকায়ায় এখন সাবিনা খাতুনের দল। টানা দুইবার সাফের ট্রফি নিয়ে দেশে ফেরা লাল-সবুজের দল কিছুক্ষণ পর সংবাদ সম্মেলনে উপস্থিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।