Friday, 6 November 2026
শিরোনাম
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড! মক্কেলের টাকার বিবেচনায় নয়, আইনজীবী হিসেবেই আদালতে দাঁড়াতে হবে: আইনমন্ত্রী ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের প্রেসিডেন্ট রিফাত-সেক্রেটারি সেলিম ঢাবি শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো
জেলার খবর

বান্দরবানে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বান্দরবানে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
বান্দরবানের সাঙ্গু নদী থেকে মো. মারুফ (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বান্দরবান পৌরসভার মারমা বাজার ঘাট এলাকার সাঙ্গু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফ বান্দরবান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বালাঘাটা এলাকার মোহাম্মদ দিদার ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, মারুফ ও বিজয় মল্লিক দুই বন্ধু দুপুরে সাঁতার কেটে মারমা বাজার এলাকার সাঙ্গু নদী পার হচ্ছিল। একপর্যায়ে মারুফ নিখোঁজ হয়। বিজয় মল্লিক মার্মা বাজার ঘাটে পার হয়ে স্থানীয়দের বিষয়টি জানায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে নৌকা নিয়ে উদ্ধার অভিযান চালান। কিন্তু বান্দরবান ফায়ার সার্ভিসের ডুবুরিদল না থাকায় চট্টগ্রাম ও রাঙ্গামাটিকে বিষয়টি জানানো হয়। পরে রাঙ্গামাটি থেকে ডুবুরিদল এসে অভিযান চালিয়ে মারুফের মরদেহ উদ্ধার করে। বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।