Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে কেএনএফের আরও ৪ সহযোগীকে গ্রেপ্তার

admin • 10 Jun 2024, 11:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বান্দরবানে কেএনএফের আরও ৪ সহযোগীকে গ্রেপ্তার

বান্দরবানে কেএনএফের আরও চার সহযোগীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ সোমবার (১০ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রবিবার (৯ জুন) বিকেলে রুমা সদরের পাইন্দু ইউনিয়নের জুরভারং পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা  হলেন- রুমা উপজেলার বাসিন্দা ময়থাং বম (৩৮), জৌথান বম, থমাস এডিসন বম এবং লাল রনইহ সাং বম।

 

পুলিশ জানায়, রবিবার বিকেলে উপজেলার পাইন্দু ইউনিয়নের জুরভারং পাড়ায় কেএনএফ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় যৌথবাহিনী। এসময় কেএনএফের চার সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে বান্দরবান সদর থানায় পাঠিয়ে সোমবার দুপুরে সেখান থেকে কঠোর পাহারায় আদালতে তোলা হয়। পরে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রাতে বান্দরবানের রুমা সোনালী ব্যাংকে ও পরে ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এরপর থেকে পাহাড়ে শুরু হয় যৌথবাহিনীর অভিযান। চলমান এই অভিযানে এখন পর্যন্ত কেএনএফের মোট ৯৬ জন সদস্য ও সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।