Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদফতর

admin • 25 Jan 2024, 06:21 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বান্দরবানে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদফতর

বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল বান্দরবান পরিবেশ অধিদফতর।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আজিজ নগর ইউপির সন্দ্বীপ পাড়া এলাকায় এ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

 

পরিবেশ অধিদফতর সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে লামা আজিজ নগর ইউনিয়নের সন্দ্বীপ পাড়া এলাকার এসবিএম ইটভাটায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর বান্দরবান।

 

এসময় ইট ভাটাটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ইটভাটাটি সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়।

 

বান্দরবান পরিবেশ অধিদফতরের সহকারী-পরিচালক ফখরুদ্দিন চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, এসবিএম ইটভাটার কোন ধরনের বৈধ কাগজ না থাকায় ইট ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ইটভাটাটির মালিক আজিজ নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ আজম খানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে। জেলার সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।