Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বান্দরবানের দুই উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

admin • 30 Jun 2024, 11:24 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বান্দরবানের দুই উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

বান্দরবান জেলার লামা ও আলিকদম উপজেলায় দীর্ঘ ২০ বছর যাবৎ বিদ্যুৎ বিভ্রাটে ভোগছে উপজেলা দুটি। ঘনঘন লোডশেডিং এর কারণে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাসা বাড়িতে বিদ্যুৎ থাকলেও, থাকে না পর্যাপ্ত ভোল্টেজ।

 আজ থেকে শুরু হয়েছে এইচএসএসি পরীক্ষা, অথচ গতকাল থেকে ১৭ ঘন্টা বিদ্যুৎ নেই বান্দরবান জেলার লামা ও আলিকদম দুই উপজেলায়। বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীরা মোমবাতি জালিয়ে পড়ালেখা করছে। এক দিকে তীব্র তাপদাহ অন্যদিকে লোডশেডিং অভিভাবকরা এই নিয়ে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে।

 

লামা বিদ্যুৎ সরবরাহ(বিউবো) এর আবাসিক প্রকৌশলী জানায়,৩৩কেভি কক্সবাজার-চকরিয়া এবং ৩৩কেভি কক্সবাজার চকরিয়া লাইনের নিয়মিত সাটডাউন সিডিউল মোতাবেক বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, কিছু ত্রুটির কারণে পরে নির্ধারিত সময়ের ভিতর বিদ্যুৎ সরবরাহ সচল করা যায়নি।

 

তবে চেষ্টা চলমান আছে তবে লামা ও আলিকদম বাসীর অভিযোগ সিডিউলের বাহিরেও দিনে ৬ থেকে ৭ বার লোডশেডিং হচ্ছে এবং বিদ্যুৎ থাকলেও লো-ভোল্টেজ এর কারণে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।