Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

বান্দরবানের থানচিতে নৌকাডুবি, দুই শিক্ষার্থী নিখোঁজ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বান্দরবানের থানচিতে নৌকাডুবি, দুই শিক্ষার্থী নিখোঁজ

বান্দরবানের থানচিতে স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো, ২ নম্বর তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশচন্দ্র পাড়া এলাকার মুতিজং ত্রিপুরার মেয়ে শান্তি রানি ত্রিপুরা (১০) ও একই এলাকার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে ফুলবানী ত্রিপুরা (৯)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হরিশচন্দ্র পাড়া থেকে আরও কয়েকজনসহ নৌকাযোগে বিদ্যালয়ে যাচ্ছিল শান্তি রানি ত্রিপুরা ও ফুলবানী ত্রিপুরা। নৌকাটি ঝিরির মাঝামাঝি পৌঁছালে প্রবল স্রোতে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে পৌঁছালে নিখোঁজ রয়েছে শিশু দুটি। সবশেষ সন্ধ্যা ৭টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিশচন্দ্র পাড়ার তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

 

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানচিতে নৌকা ডুবে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।