Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

বাদাম ক্ষেতে ৩৪টি বাচ্চাসহ রাসেলস ভাইপার পিটিয়ে হত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বাদাম ক্ষেতে ৩৪টি বাচ্চাসহ রাসেলস ভাইপার পিটিয়ে হত্যা

মাদারীপুরের শিবচরে বাদাম ক্ষেত থেকে ৩৪টি বাচ্চাসহ একটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বুধবার (২৬ জুন) বি‌কে‌লে জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার বি‌কে‌লে জেলার শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের বিশাইমৃধা গ্রামের কৃষক সাদেক আলী মুন্সি কয়েকজন দিনমজুরসহ বাড়ির পার্শ্ববর্তী নিজের বাদাম ক্ষেতে যায় বাদাম তুলতে। বাদাম তোলার সময় ক্ষেতে একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পেয়ে তারা লাঠি দিয়ে সাপটিকে আঘাত করলে সাপটির পেট ফেটে যায়। এ সময় সাপটির পেট থেকে অসংখ্য বাচ্চা বের হয়ে আসে। পরে স্থানীয় আরও কয়েকজনের সহায়তায় তারা লাঠি দিয়ে পিটিয়ে ৩৪টি বাচ্চাসহ সাপটিকে মেরে ফেলে।

এ ব্যাপারে কৃষক সাদেক আলী মুন্সি জানান, শিবচ‌রে বাদাম ক্ষে‌তে অংসংখ‌্যা রা‌সেলস ভাইপার দেখা যায়। যে কারণে ফসল তুল‌তেই ভয় পাই। আমার ম‌তো অনেক চা‌ষি সা‌পের ভ‌য়ে জ‌মি‌তে যে‌তে চায় না। সরকার‌কে এসব বিষয় নজর দি‌তে অনু‌রোধ কর‌ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।