Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

বাজুসের অনির্দিষ্টকালের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ কর্মসূচি স্থগিত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বাজুসের অনির্দিষ্টকালের জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ কর্মসূচি স্থগিত

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) সহ-সভাপতি মো. রিপনুল হাসানকে গ্রেপ্তারের ঘটনায় সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

 

বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতীবাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। অভিযোগ রয়েছে, একটি ভুয়া ও বানোয়াট রাজনৈতিক পদ উল্লেখ করে তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।

 

বাজুসের দাবি, মামলায় যে রাজনৈতিক পরিচয়ের কথা বলা হয়েছে, মো. রিপনুল হাসান কখনোই সে পদে ছিলেন না। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন এবং কোনো রাজনৈতিক সংগঠনের সাথেও তার সম্পৃক্ততা নেই।

 

রিপনুল হাসানের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ মে) সারাদেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে জুয়েলারি ব্যবসায়ীরা দিনব্যাপী প্রতিবাদ সমাবেশ, মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

 

তবে আসন্ন ঈদুল আজহা এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতে ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশায় বাজুস আপাতত অনির্দিষ্টকালের জন্য ঘোষিত বন্ধের কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে শুক্রবার (৩০ মে) থেকে সকল জুয়েলারি প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

 

এক বিবৃতিতে বাজুস জানিয়েছে, সহ-সভাপতি মো. রিপনুল হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তার ন্যায়বিচার নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে সংগঠনটি।

 

বাজুস কেন্দ্রীয় কমিটি এ ঘটনায় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।