Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

বাগ্‌দানের ভোজে খাসির পায়া না পেয়ে বিয়ে ভাঙল বরপক্ষ

admin • 26 Dec 2023, 05:51 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বাগ্‌দানের ভোজে খাসির পায়া না পেয়ে বিয়ে ভাঙল বরপক্ষ

বাগ্‌দান অনুষ্ঠানের ভোজে খাসির পায়া পরিবেশন না করায় বিয়ে ভেঙে দিয়েছে বরপক্ষ। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। কনেপক্ষ আগেই বলেছিল, আমিষ মেনুর অংশ হিসেবে অনুষ্ঠানে খাসির পায়া পরিবেশন করা হবে।

 

কিন্তু অনুষ্ঠানের খাবারে তা পরিবেশন না করায় বরপক্ষ ভীষণ ক্ষুব্ধ হয়। এ নিয়ে তুমুল বিবাদের জেরে শেষমেশ বিয়ে ভেঙে দেওয়া হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কনের বাড়ি তেলেঙ্গানার নিজামাবাদ, বরের বাড়ি জাগতিয়াল। গত মাসে কনের বাড়িতে বাগ্‌দান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগ্‌দান অনুষ্ঠানের পর যখন খাওয়ার পর্ব শুরু হয়, তখন অতিথিরা লক্ষ করেন, কনেপক্ষের পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী খাসির পায়া পরিবেশন করা হচ্ছে না। এ নিয়ে তুমুল হইচই শুরু হয়।

   

তখন কনের পরিবার নিশ্চিত করে যে খাবারে খাসির পায়া রাখা হয়নি। কনেপক্ষ এ কথা স্বীকার করলে বিবাদ আরও বাড়ে। দুই পক্ষের মধ্যে ঝগড়া এমন অবস্থায় পৌঁছে যে, একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে।

   

কনেপক্ষের পূর্বনির্ধারিত মেনু অনুযায়ী খাবারে খাসির পায়া না দেওয়ার বিষয়টিকে ‘অপমান’ বলে অভিহিত করে বরপক্ষ।

 

বরপক্ষ অভিযোগ করে বলে, কনের পরিবার ইচ্ছাকৃতভাবে তাদের কাছে এই সত্য গোপন করেছে যে মেনুতে খাসির পায়া নেই। শেষ পর্যন্ত বরের পরিবার বিয়ে ভেঙে দেয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।