Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয় এক্সক্লসিভ

বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বাংলাদেশ সফরে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে চলতি বছরের আগস্টে রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসতে পারেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি চলতি মাসের শুরুতে ঢাকায় তার সফরকালে সম্ভাব্য এই সফরের ইঙ্গিত দিয়েছিলেন।

 

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, উভয় দেশ এই সফর চূড়ান্ত করতে উচ্চপর্যায়ে আলোচনা করছে। এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ঢাকা ও রোম বৈধ পথে অভিবাসন, কর্মী নিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে কাজ করছে। গত ৫ মে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ‘নবায়ন’ ও ‘পুনরায় চালু’ করতে রোমের ইচ্ছার কথা ব্যক্ত করেন।

 

বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সেপ্টেম্বরের আগে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বাংলাদেশ সফর করতে পারেন বলে পিয়ান্তেদোসি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

তিনি নিরাপদ ও নিয়ন্ত্রিত অভিবাসন কাঠামোর অধীনে বাংলাদেশ থেকে আরো দক্ষ কর্মী নিয়োগে ইতালির ক্রমবর্ধমান আগ্রহের কথা তুলে ধরেন। জবাবে অধ্যাপক ইউনূস ইতালির আগ্রহকে স্বাগত জানান। তিনি অবৈধ অভিবাসন মোকাবিলা ও মানবপাচার রোধকল্পে রোমের সঙ্গে সহযোগিতা করতে ঢাকার প্রস্তুতির কথা ব্যক্ত করেন।

গত বছরের সেপ্টেম্বরে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ওই সময় মেলোনি বাংলাদেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের ওপর বিশেষভাবে জোর দিয়ে চলমান সংস্কার উদ্যোগের প্রতি ইতালির সমর্থন পুনর্ব্যক্ত করেন।

সুত্র: বাসস

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।