Sunday, 1 November 2026
শিরোনাম
পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন সন্তান ও সংসার সামলে দীর্ঘ ১৫ বছর পর জিপিএ-৫ পেলেন ​জয়পুরহাটের রীতি সাবেক মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তার চট্টগ্রামে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরি, ৩৫ শিক্ষার্থী আটক প্রতিমন্ত্রীর নিষেধের পরও সংবর্ধনা অনুষ্ঠানে অশ্লীল নৃত্য,ছাত্রদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত
এক্সক্লসিভ খেলাধুলা

বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে চান হামজা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে চান হামজা

ইউরোপের শীর্ষ লিগের কোনো ফুটবলারের বাংলাদেশের জার্সিতে খেলা নিঃসন্দেহে বড় বিষয়। লম্বা সময় ধরে চেষ্টার পর অবশেষে বাংলাদেশের হয়ে খেলার গ্রিন সিগন্যাল পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী। সবকিছু ঠিকঠাক থাকলে লেস্টার সিটির হয়ে খেলা এই ফুটবলারের আগামী মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে। বাংলাদেশের ফুটবলকে বদলে দিতে চান ২৭ বছর বয়সী এই ফুটবলার।

 

সম্প্রতি ইংল্যান্ডের খ্যাতনামা ফুটবল সাময়িকী দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের ফুটবলে নিজের অন্তর্ভুক্তি ও নানা প্রসঙ্গে কথা বলেন হামজা।

 

দ্য অ্যাথলেটিককে তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষকে আমি প্রতিনিধিত্ব করব, এ ব্যাপারটা আমার মাথায় সব সময়ই ছিল। এর মধ্যে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে আমার ভালো একটা সংযোগও তৈরি হয়েছে। প্রতিদিনই তারা আমাকে বার্তা পাঠায়, দেশে আসো, খেলো। আমার মনে হয়েছে, ফুটবল দুনিয়ায় বাংলাদেশকে আরও পরিচিত করে তুলতে আমিও এমনটাই চাই। আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবল উন্নয়নের কাঠামো তৈরিতে স্থানীয় ফুটবল ক্লাবগুলোর সঙ্গে কাজ করতে পারব।’

 

হামজা আরও যোগ করেন, ‘এটা হয়তো একধরনের ভুল ধারণা যে ক্রিকেটই বাংলাদেশের প্রধান খেলা। এটা ঠিক, ক্রিকেটেই সাফল্য বেশি এসেছে। কিন্তু আমার মনে হয়, সবার মূল খেলা ফুটবলই, যেটা তারা দেখতে ও খেলতে পছন্দ করে। বাংলাদেশের মানুষ ফুটবল–পাগল। আমি আশা করি, আমি আরও বেশিসংখ্যক বাংলাদেশি ফুটবলারের জন্য ইউরোপের সেরা লিগে খেলার পথটা তৈরি করে দিতে পারি।’

 

হামজা অনুমতি পাওয়াতে উচ্ছ্বসিত বাফুফে। বাফুফের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে, হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছে। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।