Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বাংলাদেশি যুবকের বুকে বিএসএফের গুলি

admin • 11 Jul 2024, 12:10 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বাংলাদেশি যুবকের বুকে বিএসএফের গুলি

কুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নবীয়াবাদ এলাকার উত্তরপাড়া সীমান্তের ২০৬১/১ এস পিলাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. আল আমিন (২৮) ব্রাহ্মনপাড়া উপজেলার উত্তর তেতাঁভূমি আনন্দপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম জানান, নবীয়াবাদ এলাকাটি মাদক ও চোরাচালান প্রবণ এলাকা। সেখানে বুধবার রাতে বিএসএফের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বিএসএফ আল আমিনকে ৩টি গুলি করে। তার গলা ও বুকে গুলিবিদ্ধ হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত জানান, তিনি এ ঘটনা জানেন না। তবে গণমাধ্যমকর্মীদের কাছে শোনার পর খোঁজখবর নিচ্ছেন বলে জানান ওসি।

এর আগে গত ৯ জুন কুমিল্লার বুড়িচংয়ের জামতলার উত্তরপাড়া সীমান্ত দিয়ে আসার সময় আনোয়ার নামে এক ব্যক্তিকে গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। শংকুচাইল বিজিবি ক্যাম্পের কাঁটাতারের বেড়ার পাশে তার মরদেহ পড়তে থাকতে দেখেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।