Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

বাঁশের আঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বাঁশের আঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

পাশের বাড়ি থেকে ধান আনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে স্বামীকে বাঁশ দিয়ে আঘাত করেন স্ত্রী। এতে ঘটনাস্থলেই স্বামী বাশারের মৃত্যু হয়। এ ঘটনায় স্ত্রী কোহিনুর বেগম, মেয়ে রাফা (১৫) ও ছেলের বৌ দিফাকে (২০) আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন দুপুরে  মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করছেন। নিহত আবুল বাশার ফতেহপুর গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে ও সৌদিআরব ও ওমান প্রবাসী ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল বাশার দীর্ঘদিন সৌদিআরব ও ওমান প্রবাসী ছিলেন। ৫-৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। একই বাড়ির বিল্লাল হোসেন দিলুর সঙ্গে বাশারের স্ত্রী কোহিনুর বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের সংসারে সবসময় ঝগড়াঝাটি হতো।

 

আজ সকালে পাশের বাড়ি থেকে স্ত্রী কোহিনুর তার স্বামী বাশারকে ধান আনতে বলে। এ নিয়ে স্বামী-স্ত্রীর বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রী তার স্বামীকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে বাশার জ্ঞান হারিয়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় বাশারকে হাসাপাতাল নেওয়ার আগেই তার মৃত্যু হয়। এমন অভিযোগ করছেন নিহতদের ভাতিজা বাহার।

 

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট হাতে আশা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না। জিজ্ঞেসাবাদ করার জন্য স্ত্রী, মেয়ে ও পুত্রবধূকে আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।