Wednesday, 28 October 2026
শিরোনাম
স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬ রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, শীর্ষে মিরপুর নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর
এক্সক্লসিভ

বসতবাড়ি থেকে ১৬০ বস্তা সরকারি চাল জব্দ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বসতবাড়ি থেকে ১৬০ বস্তা সরকারি চাল জব্দ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুই ব্যক্তির বসতবাড়ি থেকে সরকারি খাদ্য সহায়তার ১৬০ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

 

আজ সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হোসনা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে এসব চাল জব্দ করেন। পরে চালগুলো বকশীগঞ্জ থানার হেফাজতে রাখা হয়।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, ওই গ্রামের আজগর আলীর ছেলে আল আমীন ও আক্কাছ আলীর ছেলে সাদ্দাম আলীর বাড়িতে গোপনে এসব চাল মজুত করা হয়েছিল। তবে অভিযানের সময় কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, জব্দ করা চালগুলো সম্ভবত হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিডি অথবা টিসিবির খাদ্য সহায়তার চাল।

 

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হোসনা বলেন, ‘জব্দ করা চাল বর্তমানে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তাৎক্ষণিক মামলা হয়নি। তবে তদন্ত চলছে, আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।