সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে বতসঘর থেকে প্রায় পাঁচ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মনির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মনির দোয়ারাবাজার উপজেলার উত্তর কলাউরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি একজন পেশাদার চোরাকারবারি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।'
সোমবার রাতে দোয়ারাবাজার থানার ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিকালে থানা পুলিশের একটি দল চোরাচালানবিরোধী অভিযানে নামে।
কলাউড়া গ্রামের মনির হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৮শ কেজি (৯৬) বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। ওই সময় বসতঘরের বাসিন্দা মনির হোসেনকেও পুলিশ গ্রেফতার করে। সোমবার রাতে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করে।





