Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ

বরিশালে বিএনপি নেতা মন্টি আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বরিশালে বিএনপি নেতা মন্টি আটক

বরিশাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক সাগর উদ্দিন মন্টিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে আগরপুর রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সদর রোডের এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সূত্র জানায়, এর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর দুপুরে বরিশাল সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে মন্টির বিরুদ্ধে। ওই ঘটনায় ভুক্তভোগী সেদিনই কোতোয়ালি মডেল থানায় সাগর উদ্দিন মন্টিসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে ২৫ সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযানে মন্টিকে গ্রেপ্তার করা হয়। এরপর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে বহিষ্কার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।