Saturday, 7 November 2026
শিরোনাম
নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভে’ঙে কা’টা হলো রগ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ
জেলার খবর

বরগুনায় সিজারিয়ান অপারেশনে নবজাতকের পিঠ কাটার অভিযোগ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
বরগুনায় সিজারিয়ান অপারেশনে নবজাতকের পিঠ কাটার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলায় এক চিকিৎসকের বিরুদ্ধে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের পিঠ কেটে ফেলার অভিযোগ উঠেছে। চিকিৎসকের অবহেলায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করছেন স্বজনরা।

 

রোববার (২৮ জানুয়ারি) নবজাতক শিশুটির অভিভাবকরা সাংবাদিকদের কাছে অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করে বিষয়টি জানান।

 

প্রসূতির পরিবার সূত্রে জানা যায়, উপজেলা শহরের হোটেল ব্যবসায়ী ইব্রাহিম খলিল সোহাগের স্ত্রী লিপি আক্তার প্রসবকালীন ব্যথা নিয়ে গতকাল শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে হাসপাতাল সড়কের 'দোয়েল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে' ভর্তি হন। পরে সন্ধ্যা ৬টার দিকে ওই ক্লিনিকের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. রুনা রহমান সিজারিয়ান অপারেশন করার সময় নবজাতকের পিঠ কেটে ফেলেন। এতে নবজাতক শিশুটি গুরুতর আহত হয়েছে।

 

নবজাতকের বাবা ইব্রাহিম খলিল সোহাগ বলেন, সিজারিয়ান অপারেশনের এক ঘণ্টা পরে (মেয়ে) শিশুটির গায়ে কাপড় পেঁচিয়ে আমার হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে শিশুটি অনবরত কান্না করতে থাকলে ওই সময় তার শরীরে রক্ত দেখতে পাই। পরে গায়ের কাপড় খুলে ডান বাহুর নিচে ছুরির আঘাতে কেটে যাওয়ার ক্ষত দেখতে পাই। বিষয়টি ক্লিনিক কর্তৃপক্ষকে জানালে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।

 

এ বিষয়ে সাংবাদিকরা অভিযুক্ত চিকিৎসক রুনা রহমানের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। বরগুনা সিভিল সার্জন ডা. ফজলুল হক বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।