Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

বন্যায় বিপর্যস্ত ফেনী কারাগার, খাদ্য সহায়তা দিচ্ছে বিজিবি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বন্যায় বিপর্যস্ত ফেনী কারাগার, খাদ্য সহায়তা দিচ্ছে বিজিবি

আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ফেনী জেলা কারাগারের সবকিছু। বিপর্যস্ত কারাগারে দেখা দিয়েছে খাদ্য সংকটসহ মানবিক বিপর্যয়। গতকাল থেকে নেই কোনো খাবারের ব্যবস্থা। এমন মানবিক বিপর্যয়ে এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

কারাগারের স্টাফসহ ৪০০ কারাবন্দিকে খাদ্য সহায়তা দিচ্ছে বিজিবি। শনিবার (২৪ আগস্ট) বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য জানান।

 

বন্যার পানিতে ফেনী জেলা কারাগারের রান্নাঘরসহ সবকিছু তলিয়ে গেছে। গতকাল দুপুর থেকে কোনো খাবারের ব্যবস্থা করা যাচ্ছে না।

 

এমন পরিস্থিতিতে বিজিবির উদ্যোগে গতকাল রাত থেকে কারাগারের স্টাফসহ ৪০০ জন কারাবন্দীকে রান্না করা খাবারসহ বিভিন্ন প্রকার শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।

 

উল্লেখ্য, যতদিন পর্যন্ত এ বিপর্যয় না কাটে ততদিন পর্যন্ত ফেনী কারাগারে বিজিবির এই খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।