Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ,৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

admin • 09 Jul 2024, 06:29 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ,৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্ধুদের সাথে বন্যার পানিতে গোসল করতে নেমে মোঃ সোহেল (২২) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ নিখোঁজের প্রায় তিন ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ৩টা দিকে উপজেলার নাংলা ইউনিয়নের নইলারঘাট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

 

এর আগে দুপুর ১টার দিকে চার বন্ধুর সাথে গোসলে নামে ওই যুবক। নিহত মোঃ সোহেল মিয়া (২২) মেলান্দহ পৌরসভার বারইপাড়া এলাকার শওকত আলীর ছেলে। স্থানীয়রা জানায়, নিহত সোহেল ও তার চার বন্ধু মিলে দুপুর ১টা দিকে উপজেলার নাংলা ইউনিয়নের নইলের ঘাট এলাকায় বন্যার পানিতে গোসল করতে যায়।

 

গোসলের একপর্যায়ে সোহেল পানিতে ডুবে যায়। সাথে থাকা বন্ধুরা খোজাখুজি করে না পেয়ে তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে লাশ উদ্ধার করে।

 

মেলান্দহ ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা জামালপুরের ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাজু আহাম্মদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।