Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

বন্ধুকে গাছে বেঁধে মহিলা পর্যটককে গণধর্ষণ

admin • 07 Feb 2024, 08:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বন্ধুকে গাছে বেঁধে মহিলা পর্যটককে গণধর্ষণ

বেড়াতে এসে ধর্ষণের শিকার হলেন এক মহিলা পর্যটক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত শহরে। প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তাও। ঘটনাটি ভারতের সমুদ্র সৈকত নগরী দিঘায়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দিঘাতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসেছিলেন মহিলা। হোটেল ঠিক করে দেয়ার নাম করে তাদেরকে নিয়ে যায় দুষ্কৃতীরা। বন্ধুর সঙ্গে একটি বাইকে ছিলেন মহিলা।

 

অভিযোগ, ফাঁকা জায়গায় বাইকে আটকে জোর করে তাদেরকে নির্জন জায়গায় টেনে নিয়ে যাওয়া হয়। যুবককে গাছে বেঁধে বেধরক মারধর করতে শুরু করে দুষ্কৃতীরা। পাশাপাশি মহিলাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ।

 

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, নির্যাতিতা মহিলা পর্যটকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দিঘা থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে রতনপুর গ্রাম থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আরও একজন পলাতক বলে জানা গেছে। ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।