Friday, 30 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
এক্সক্লসিভ

‘বনানীতে অস্থায়ী কবর ৫শ টাকা, স্থায়ী দেড় কোটি’

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
‘বনানীতে অস্থায়ী কবর ৫শ টাকা, স্থায়ী দেড় কোটি’

ডিএনসিসি বনানী কবরস্থানে কবরের অস্থায়ী মূলা ৫শ' টাকা। স্থায়ী করলে গুনতে হবে দেড় কোটি টাকা। বনানী কবরস্থানে সব শ্রেণির মানুষের কবর দেওয়ার অগ্রাধিকার দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তর সিটি করপোরেশনের স্মার্ট ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, আইসিডিডিআরবি’র কারিগরি সহযোগিতায় বৃহস্পতিবার গুলশান নগর ভবনে এ স্মার্ট ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এসময় মেয়র আতিক বলেন, শেখ হাসিনা যে রূপকল্প দিয়েছিলেন, সেই রূপকল্প বাস্তবায়নের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। ডিএনসিসির ট্রেড লাইসেন্স ব্যবস্থাপনা থেকে শুরু কবর ব্যবস্থাপনা সমস্ত কিছুই আজ থেকে ডিজিটাল হয়ে গেছে।

ডিএনসিসি মেয়র বলেন, আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল। সুস্থ সচল আধুনিক ঢাকা বিনির্মাণে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে ওঠার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকাও হবে স্মার্ট। আইসিডিডিআরবি এবং ডিএনসিসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেল ডিজিটাল কবরস্থান ব্যবস্থাপনা সফটওয়্যারটি বনানী সহ ৬টি কবরস্থানকে নিয়ে করা হয়েছে। সফটওয়্যারটির মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে দাফন করা মরদেহের সনদ সংগ্রহ করা সহ কবরস্থান সংক্রান্ত যাবতীয় তথ্যাদি এই অ্যাপ থেকে পাওয়া যাবে। এ ছাড়াও স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেমে থাকা গুগল ম্যাপ থেকে মৃত ব্যক্তির কবর চিহ্নিত করতে পারবেন স্বজনরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।