Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

বড়শিতে ধরা পড়ল ১৭ কেজি ওজনের পাঙ্গাস

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বড়শিতে ধরা পড়ল ১৭ কেজি ওজনের পাঙ্গাস

বরগুনার আমতলীর পায়রা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের পাঙ্গাস। মাছটি বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়।

 

জানা গেছে, আরপাঙ্গাশিয়া গ্রামের বালিয়াতলী গ্রামের সেরাজুল নামে এক জেলে শুক্রবার বিকালে পায়রা নদীতে বড়শি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা ৭টার সময় বড়শিতে মাছ আটকে গেলে তুলতে গিয়ে দেখেন বিশাল আকারের এক পাঙ্গাস।

 

মাছটি তুলে বিক্রির জন্য ওই রাতেই আমতলী মাছ বাজারের ভাইভাই মৎস্য আড়তে নিয়ে আসেন। সেখানে এনে মিটারে ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ১৭ কেজি। মাছটি ভাগা দিয়ে ২২ হাজার টাকায় বিক্রি করা হয়।

 

পাইকারী মাছ ব্যবসায়ী মো. ফোরকান চৌকিদার জানান, এ বছর এত বড় সাইজের পাঙ্গাস আর বাজারে আসেনি। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় জমান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।