Sunday, 25 October 2026
শিরোনাম
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা, গোপনে গার্ড অব অনার গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা গ্রেফতার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস স্বামীর ‘ভালোবাসার আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের হাড় বিশ্ব দাড়ি কাটা দিবস আজ ফেসবুকের বিকল্প হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে আলফাফা চেতনানাশক দিয়ে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়াতেন মাদ্রাসাশিক্ষক কুমারখালীতে দুর্গোৎসবে ব্যতিক্রমী প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করল ফ্যামিলি কেয়ার বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার
জাতীয়

বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম বিঘ্নিত হতে পারে ৭দিন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম বিঘ্নিত হতে পারে ৭দিন

সৌর ব্যতিচারের কারণে আগামী ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম কিছুটা বিঘ্নিত হতে পারে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুজহাত তানজিনা সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোলার আউটরেজের কারণে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর কার্যক্রম অন্তত ৭ দিন সর্বনিম্ন ৮ থেকে সর্বোচ্চ ১৩ মিনিট পর্যন্ত সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

 

এতে বলা হয়, ৭ মার্চ সকাল ৯টা ৫৩ থেকে ১০টা ২ মিনিট, ৮ মার্চ সকাল ৯টা ৫১ থেকে ১০টা ৩ মিনিট, ৯ মার্চ সকাল ৯টা ৫০ থেকে ১০টা ৩ মিনিট, ১০ মার্চ সকাল ৯টা ৫০ থেকে ১০টা ৩ মিনিট, ১১ মার্চ সকাল ৯টা ৫০ থেকে ১০টা ২ মিনিট, ১২ মার্চ সকাল ৯টা ৫০ থেকে ১০টা ১ মিনিট এবং ১৩ মার্চ সকাল ৯টা ৫২ থেকে ১০টা পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রম হালকা বিঘ্নিত হতে পারে।

   

মূলত, প্রাকৃতিক কারণে সাময়িক এ বিঘ্ন ঘটতে পারে। এজন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিএল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।