Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
সারা দেশ

বঙ্গবন্ধু রেল সেতুতে ‘চলল’ ট্রেন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
বঙ্গবন্ধু রেল সেতুতে ‘চলল’ ট্রেন

যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে একটি ট্রেন টাঙ্গাইলের ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যায়। 

এ ছাড়া সিরাজগঞ্জ থেকে আরেকটি ট্রেন টাঙ্গাইলের দিকে ছেড়ে আসে। দুটি ট্রেন সেতুর ওপর দিয়ে একে-অপরকে ক্রস করে। প্রথমবার ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে চলে ট্রেনটি।

আর, দেশের দীর্ঘতম এ রেলসেতুর ওপর দিয়ে দ্বিতীয় পরীক্ষায় ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে চালানো হবে ট্রেন। পুরোপুরি চালু হলে বঙ্গবন্ধু রেল সেতুতে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

   

রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান বলেন, ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর ডুয়েল গ্রেজ ডাবল ট্র্যাকের রেল সেতুতে পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে। 

   

এ সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে আগামী জানুয়ারিতে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এটি চালু হলেও ট্রেনের পূর্ণ গতি পেতে সময় লাগবে আরও দুই মাস। ২০২০ সালের আগস্ট মাসে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরে সেতুটির নির্মাণকাজ শেষ হয়েছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।